চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকুলিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ চন্দ্রশেখর! শুধু তাই নয়, সুকেশের অপরাধ জেনেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী।

২০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় তদন্তে নেমে সম্প্রতি এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।

এই মামলায় ইতিমধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন জ্যাকুলিন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এই বলিউড তারকা। প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার স্পেশাল কমিশনার রবীন্দ্র যাদব সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন যে, প্রচুর সম্পত্তি থাকায় বলিউডের অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। সেই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকুলিন। সুকেশের কথায় নায়িকা এতটাই প্রভাবিত হন যে, তাকে বিশ্বাসও করতে শুরু করেন। সেই সূত্রেই সুকেশকে ‘কাছের মানুষ’ ভাবেন জ্যাকুলিন এবং তাকে বিয়ে করার চিন্তাও করেন।

রবীন্দ্রের কথায়, ‘‘জ্যাকুলিন আরও বেশি বিপাকে পড়েছেন কারণ, সুকেশের অপরাধের কথা জেনেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।’’ এই জায়গায় বেঁচে গিয়েছেন বলিপাড়ার আর এক অভিনেত্রী নোরা ফাতেহি। রহস্যের গন্ধ পাওয়া মাত্রই সুকেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন অভিনেত্রী।

সুকেশের সঙ্গে নোরার সামনাসামনি কখনো দেখাও হয়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে দু’বার সুকেশের সঙ্গে কথা হয়েছিল নোরার। তবে জ্যাকুলিনের মত নোরাও সুকেশের কাজ থেকে দামি দামি সব উপহার নিয়েছেন। যার প্রেক্ষিতে সম্প্রতি, নোরাকেও জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশের আর্থিক দমন শাখা।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়কমিশনারজ্যাকুলিন ফার্নান্দেজবলিউডরবীন্দ্রসিনেমাসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT