চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সিরিজ কি আগেই জানত ভেনেজুয়েলার ভবিষ্যৎ?

ভেনেজুয়েলায় যে সংকট, ছয় বছর আগে উঠে এসেছে ‘জ্যাক রায়ান’ সিরিজে; ভিডিও ক্লিপ ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় সংস্কৃতিতে তৈরি সিনেমা-সিরিজ অনেক সময় বাস্তব বিশ্বের সংকট ও ভূরাজনীতিকে বোঝার একটি আয়না হয়ে ওঠতে পারে- সেটাই যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ‘জ্যাক রায়ান’ সিরিজটি!

কী হয়েছে? যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সাম্প্রতিক সংঘাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় সিরিজ ‘জ্যাক রায়ান’ সিজন-২ এর একটি দৃশ্য! এ নিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে!

‘জ্যাক রায়ান’ সিজন-২ এর একটি দৃশ্য

টম ক্লেন্সির লেখা থেকে নির্মিত এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পায় ২০১৮ সালে, আর দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০১৯ সালের অক্টোবরে। ছয় বছরের বেশী সময় আগের এই সিরিজটির ভাইরাল হওয়া ক্লিপটি দেখে রীতিমত হতবাক সকলে! যা অনেক দর্শকের মতে বাস্তব ঘটনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে!

ওই দৃশ্যে সিরিজের প্রধান চরিত্র সিআইএ বিশ্লেষক জ্যাক রায়ান,যার ভূমিকায় অভিনয় করেছেন জন ক্রাসিনস্কি। ওই দৃশ্যে ভেনেজুয়েলাকে তিনি বিশ্ব রাজনীতিতে একটি ‘মেজর থ্রেট’ হিসেবে ব্যাখ্যা করেন। দৃশ্যে তিনি বলেন, “রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার মতো শক্তিধর রাষ্ট্রগুলোর আগেই ভেনেজুয়েলাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

দৃশ্যে জ্যাক রায়ান বলেন,“ভেনেজুয়েলায় সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় তেল ও খনিজ সম্পদের ভাণ্ডার।” তিনি প্রশ্ন তোলেন, বিপুল প্রাকৃতিক সম্পদের দেশ হয়েও কেন ভেনেজুয়েলা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়েছে।

সিরিজে দেখানো হয়, ভেনেজুয়েলার কাল্পনিক প্রেসিডেন্ট দেশের অর্থনীতিকে প্রায় অর্ধেকে নামিয়ে এনেছেন এবং দারিদ্র্যের হার প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে জ্যাক রায়ান উল্লেখ করেন, ইয়েমেন বা ইরাকের মতো দেশগুলোর বিপরীতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি। যেখানে মাত্র ৩০ মিনিটের মধ্যে আধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by The Business Magnets (@thebusinessmagnets)

Reneta

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর এই দৃশ্যটি নতুন করে ছড়িয়ে পড়লে অনেক দর্শক একে “ভবিষ্যদ্বাণীমূলক মুহূর্ত” বলে আখ্যা দিচ্ছেন! সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, সিরিজটি বাস্তব ঘটনাপ্রবাহ আগেভাগেই তুলে ধরেছিল!

তবে বিশ্লেষকদের মতে, ‘জ্যাক রায়ান’ একটি কল্পকাহিনিনির্ভর রাজনৈতিক থ্রিলার সিরিজ। নির্মাতারাও আগেই স্পষ্ট করেছেন, সিরিজের ঘটনাগুলো কোনো বাস্তব ভবিষ্যৎ অনুমানের ওপর ভিত্তি করে নয়। তবুও বর্তমান পরিস্থিতির সঙ্গে গল্পের মিল দর্শকদের নতুন করে ভাবতে বাধ্য করছে- কীভাবে রাজনৈতিক কল্পকাহিনি কখনো কখনো বাস্তবতার সঙ্গে অদ্ভুতভাবে মিল খুঁজে পায়! হাঙ্গামা এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইমজ্যাক রায়ানভেনেজুয়েলালিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT