চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৩:১৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
শিক্ষা
A A
সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ৬ জুন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা পাঁচ মিনিট মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এসময়, আরিচাগামী লেনে সবধরনের যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, ‘কোটা পদ্ধতি সমান অধিকারের দাবিতে সংগঠিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। আমরা বিশ্বাস করি, সরকার মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক এমন কোনো সিদ্ধান্তের পক্ষ নেবে না।’

Banglabid

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণের দাবিকে প্রত্যাখ্যান করায় আমরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছি। পুনর্বহালকৃত কোটা ব্যবস্থা বাতিল না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

এর আগে, গতকাল বুধবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের প্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালশিক্ষার্থীদের বিক্ষোভসরকারি চাকরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেনজীরের সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগ

পরবর্তী

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

পরবর্তী
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বড় গাছের ছায়ায় সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

অভিনেত্রী চুমকি হাসিমুখে, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী চুমকির জীবনের অন্যতম বড় প্রাপ্তি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT