চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিপূরণের বিনিময়ে ১০টি বাস ছাড়ল জাবি শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৯:৪৬ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

৬০ হাজার টাকা ক্ষতিপূরণের বিনিময়ে ইতিহাস পরিবহনের আটককৃত ১০টি বাস ছেড়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রবিন।

শনিবার ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বাসগুলো ছেড়ে দেয়া হয়েছে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী রুটে বাসগুলো আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সেই দিন সকাল ১০ টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় মহাসড়কের মাঝখানের লেন থেকে একটি যাত্রীবাহী মোটর সাইকেল ইউটার্ন নেয়ার সময় পিছনে থাকা ইতিহাস পরিবহনের একটি বাস ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। তখন ইতিহাস পরিবহনের বাসটির পিছনে থাকা সাভার পরিবহনের বাসটিও ব্রেক করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবারের চলন্ত প্রাইভেট গাড়িটি সরাসরি সাভার পরিবহন বাসের পিছনে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অধিকাংশ অংশ ভেঙ্গে যায়। পরবর্তীতে ঘটনাটি সেই শিক্ষার্থী তার বিভাগের বন্ধুদের জানালে তারা ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে ইতিহাস পরিবহনের বাস আটক শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, সামনে থাকা ইতিহাস পরিবহনের বাসটি রাস্তায় তাৎক্ষণিক ব্রেক না করলে এ দূর্ঘটনা ঘটতো না। ফলে গাড়িটি ক্ষতিগ্রস্তের জন্য ইতিহাস পরিবহনের বাস দায়ী। যার কারণে, তারা ইতিহাস পরিবহনের বাস আটক করেছেন বলে জানিয়েছেন।

বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রবিন বলেন, গাড়িটির মেরামতের জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ দরকার তা আদায়ের দাবিতে ইতিহাস পরিবহনের বাস আমরা আটক করেছি। কিন্তু বাস কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ১ লাখ ৩১ হাজার টাকার বদলে তারা ৬০ হাজার টাকা দিতে রাজি হয়েছে। এর মধ্যে নগদ তারা ৫০ হাজার টাকা দিয়েছে। বাকি ১০ হাজার টাকা পরে দিবে বলেছে। ক্ষতিপূরণ দেয়ার পর বাসগুলো আমরা ছেড়ে দিয়েছি।

এছাড়া ৬০ হাজার টাকা ক্ষতিপূরণের বিনিময়ে শিক্ষার্থীরা আটক করা বাসগুলো ছেড়ে দিয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সাভার টু জিরানি রুটের ইতিহাস পরিবহনের চেকার মো. জসীম হাওলাদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটককৃত বাসইতিহাস পরিবহণজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মুক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT