চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘জানি দুশমন’ খ্যাত পরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

মুম্বাইয়ের নিজ বাড়িতে প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা আরমান কোহলির বাবা রাজকুমার কোহলি। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘জানি দুশমন: এক আনোখি কাহানি’ খ্যাত এই পরিচালক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বিজয় গ্রোভার পরিচালকের মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে গোসল করতে গিয়ে অনেকক্ষণ যাবত বাথরুম থেকে বের হননি তিনি। এরপরই বাবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে দরজা ভেঙে ভিতরে যান ছেলে আরমান। এরপর পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা।

১৯৬৩ সালে মুম্বাইয়ের ফিল্ম দুনিয়ায় পা রেখেছিলেন পরিচালক রাজকুমার কোহলি। পরিচালনার পাশাপাশি প্রথম ছবি ‘সাপনি’ প্রযোজনাও করেছিলেন তিনি। একাধিক ব্লকবাস্টার হিন্দি ছবি পরিচালনা করেছেন রাজকুমার।

‘ডুল্লা ভাট্টি’  (১৯৬৬), ‘লুটেরা’ (১৯৭০) সহ বেশ কয়েকটি বলিউড সিনেমা পরিচালনা করে পরিচিত পান রাজকুমার কোহলি। তার পরিচালিত জনপ্রিয় সিনেমা গুলোর মধ্যে রয়েছে  ‘নাগিন’, ‘জানি দুশমন’, ‘বদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘রাজ তিলক’ এর মত সিনেমা। শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জানি দুশমন: এক আনোখি কাহানি'আরমান কোহলিপ্রয়াত হলেনবলিউডের বর্ষীয়ান পরিচালকরাজকুমার কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT