চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ধর্মের রীতি মেনে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনাকল্পনা যেন শেষই হচ্ছে না। তাদের বিয়ের তারিখ যতই এগিয়ে আসছে, ততই যেন প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা গিয়েছিল ভিকিকে। আর রবিবার (৫ ডিসেম্বর) রাতে সপরিবারে হবু শ্বশুরবাড়িতে হাজির হলেন ক্যাটরিনা।

এসময় ভিকির অ্যাপার্টমেন্টের নীচে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাট। শুধু তাই নয়, সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে হাত নেড়েও অভিবাদন জানিয়েছেন অভিনেত্রী। সাদা রাফেল শাড়ির সঙ্গে ব্রালেট স্টাইল ঝলমলে রুপোলি ব্লাউজে বেশ গর্জিয়াস লাগছিল ক্যাটরিনাকে।

Banglabid

ক্যাটরিনা সেজেগুজে ভিকির বাড়িতে পৌঁছাতে দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তবে কি এদিন আইনি বিয়েটা সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা? কেননা ইতোপূর্বেই জানা গিয়েছিল, মুম্বাইতে আইনি বিয়ে সেরেই রাজস্থানে পৌঁছাবেন দুজন। শেষমেশ কি সেটিই সত্য হলো!

এদিকে বলিউড হাঙ্গামার একটি সূত্র অনুসারে জানা গেছে, হিন্দু এবং খ্রিস্টান রীতি অনুসারে চার হাত এক হবে ভিকি-ক্যাটরিনার। তবে বিষয়টি এখনও অনিশ্চিত যে তারা কি একই দিনে অর্থাৎ ৯ ডিসেম্বরই দুই রীতিতে বিবাহ সম্পন্ন করবেন নাকি আলাদা দুই দিনে সম্পন্ন করবেন সেটি নিয়ে।

আগামী ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টর্টি বুক করা হয়েছে ভিকি-ক্যাটরিনার তরফে। বিয়ের অনুষ্ঠান শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। সূত্রের খবর অনুসারে, ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফধর্মবলিউডবিয়েভিকি কৌশল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT