আন্তর্জাতিক

এটি একটি রাজনৈতিক বিজয়: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন, আমেরিকার পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন, আমেরিকার পতাকা পেছনে, রাজনৈতিক সমাবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ক্ষমতায় বসতে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুথ ফেরত জরিপ অনুযায়ী জয় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখন হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তন যেন সময়ের অপেক্ষা। এমতাবস্থায় ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বলেন, এটি একটি রাজনৈতিক বিজয়।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভাষণের জন্য আগে থেকেই মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছিল। লাখ লাখ সমর্থক সেখানে জড়ো হয়েছেন। মঞ্চে এসময় তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভাষণে ট্রাম্প বলেছেন, তিনি এবং তার দল একটি কারণে ইতিহাস তৈরি করেছেন। তিনি এটিকে একটি “রাজনৈতিক বিজয়” হিসেবে বর্ণনা করেছেন এবং সমর্থকদের তাদের ৪৭তম প্রসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি একটি “অসাধারণ বিজয়” পেয়েছেন। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ফার্স্ট লেডি হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার সন্তানদেরও ধন্যবাদ জানান। তিনি এসময় বলেন, আমি বিশ্বাস করি, আপনারা একদিন এই দিনটির কথা মনে করে বলবেন, দিনটি আপনাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ছিল।

বিপরীতে ডেমোক্র্যাটিকে পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৫ ইলেক্টোরাল ভোট। হোয়াইট হাউসে যেতে প্রয়োজন ২৭০ ভোট। ফলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এগিয়ে।

বিষয়:যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…