চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই স্বীকৃতি পাওয়া বাংলাদেশের প্রথম নারী রেফারি মাসফিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
মাসফিয়া আন্তর্জাতিক টেনিস প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী রেফারি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সাদা ব্যাজ রেফারির স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের মাসফিয়া আফরিন। এই স্বীকৃতি পাওয়া বাংলাদেশি প্রথম নারী রেফারি তিনি। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও মালয়েশিয়ান টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুয়ালালামপুরে ২৪-২৮ এপ্রিল ‘আইটিএফ হোয়াইট ব্যাজ স্কুল’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মাসফিয়া আফরিন অংশ নিয়ে কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হন।

হোয়াইট ব্যাজ স্বীকৃতির ফলে আইটিএফ অনুমোদিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দায়িত্ব পরিচালনার যোগ্যতা অর্জন করলেন মাসফিয়া। পূর্বে বাংলাদেশের সারোয়ার মোস্তফা জয় ২০০০ সালে ‘আইটিএফ হোয়াইট ব্যাজ চেয়ার আম্পায়ার’র স্বীকৃতি পেয়েছিলেন।

অফিসিয়েটিং স্কুলে বাংলাদেশের মাসফিয়া আফরিন ছাড়াও মালয়েশিয়া, ইরাক, ইরান, লেবানন, উজবেকিস্তান, ভারত, জাপান, ভিয়েতনাম, কাজাখস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও চিন হতে ১৬ জন অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটিএফবাংলাদেশবিটিএফমালয়েশিয়ামাসফিয়ালিড স্পোর্টসসারোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT