চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ গোলের রোমাঞ্চের ম্যাচে ইসরায়েলকে হারাল ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইতালি ও ইসরায়েল দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাইপর্বে হার দিয়ে যাত্রা শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এরপর টানা তিন জয়। বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির মাঠে ইসরায়েকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইতালি। রোমাঞ্চে ভরা ম্যাচে জয় নিয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘আই’গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি। সমান পয়েন্ট নিয়ে ইসরাইল তিনে। চার ম্যাচে সব জয়ে নরওয়ে সবার উপরে।

ম্যাচের ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। গোলবন্যার শুরু তখন থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৪০ মিনিটে মইসে কিনের গোলে সমতায় ফেরে ইতালি। প্রথমার্ধে কোনো দলের জালে আর বল ঢোকেনি।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে দর পেরেৎজের গোলে এগিয়ে যায় ইসরায়েল। ৫৪ মিনিটে আবারও কিনের গোল ইসরায়েলের জালে। ৫৮ মিনিটে সেই ব্যবধান বাড়ান মাতেও পলিতানো। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় গাত্তুসোর শিষ্যরা। ৮১ মিনিটে সেই ব্যবধান বেড়ে হয় ৪-২।

Banglabid

দুই গোলে এগিয়ে থেকে প্রায় জয় নিশ্চিত ছিল ইতালির। শেষ বাঁশি বাজার আগে ৮৭ মিনিটে আলেজান্দ্রো বাস্তোনি করে বসেন ভুল। আবারো আত্মঘাতি গোল ইতালির জালে। এর দুমিনিট পরে আবারও দর পেরেৎজের গোলে ৪-৪ সমতা আসে ম্যাচে।

পয়েন্ট হারানো থেকে ইতালিকে বাঁচালো সান্দ্রো তোনালি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ইসরায়েলের জালে বল জড়িয়ে বনে যান জয়ের নায়ক। গোল ক্ষুধায় ১৭ শট নেয় ইতালি। ১১ শট নেয় ইসরাইল। দুদলই সমান ৭টি শট লক্ষ্যে রাখতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইসরাইলবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT