২৮০০ বছর পুরনো পাথরের টুকরো ইরাককে ফেরত দিল ইটালি

ইটালির একজন ব্যক্তি প্রাচীন পাথর টুকরো দেখাচ্ছেন, যা ইরাককে ফেরত দেওয়া হয়েছে, এটি একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইরাকে ২৮০০ বছর পুরনো একটি পাথরের টুকরো প্রদর্শন করা হয়েছে। প্রায় চার দশক ধরে নিজেদের কাছে রাখার পর ইটালীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে বোলোগনা শহরে ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের কাছে এটি হস্তান্তর করেছে।
বিবিসি জানায়, পাথরটিকে সম্পূর্ণ কিউনিফর্ম টেক্সট দিয়ে খোদাই করা হয়েছে। কিউনিফর্ম হলো প্রাচীন ব্যবিলনীয় বর্ণমালায় মাটির ওপর লেখার জন্য এক ধরণের পদ্ধতি। তবে পাথরটি কীভাবে পাওয়া গেছে বা কীভাবে এটি ইটালিতে পৌঁছেছিল তা স্পষ্ট নয়।
ইরাকের সংস্কৃতি মন্ত্রী আহমেদ বদরানি বলেছেন, সেই সময়ে নির্মিত মসুল বাঁধের কাছে খনন কাজ চলাকালে এটি পাওয়া যেতে পারে।
ইরাকের প্রেসিডেন্ট ইটালিকে পাথরটি ফেরত দেওয়ার জন্য প্রশংসা জানিয়ে বলেন, তিনি বিদেশ থেকে ইরাকি ইতিহাসের সমস্ত প্রত্নতাত্ত্বিক অংশ পুনরুদ্ধার করতে কাজ করবেন।






