চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত প্রত্যাবর্তন পর্তুগালের, ঘরের মাঠে হারের মাশুল দিতে হল ইতালিকে

উয়েফা নেশনস লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগালের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ইতালির খেলোয়াড়রা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা নেশনস লিগের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। ঘরের মাঠে ফিরতি লেগে দারুণ প্রত্যাবর্তন করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ৭ গোলের ম্যাচে তিন গোলের ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে প্রথম লেগে জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ইতালি। ফিরতি লেগে লড়াই করেছিল তারা। ৩-৩ গোলে ড্র করলেও প্রথম লেগে পরাজয়ের মাশুল দিতে হয়েছে তাদের। ইতালিকে হারিয়ে সেমিতে পর্তুগালের বিপক্ষে লড়বে জার্মানি।

ঘরের মাঠে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়েছে পর্তুগাল। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে সেমিতে উঠেছে তারা। পর্তুগালের গোল সংখ্যা হতে পারত ৬টি। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি মিস করেন রোনালদো। যদিও ৩৮ মিনিটে লিড পায় পর্তুগিজরা। অবশ্য গোলটি এসেছিল ডেনমার্কের অ্যান্ডারসনের পা থেকে। ১-০ গোলে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে ডেনমার্ক। ৫৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেন পর্তুগালের জালে বল পাঠান। ৭২ মিনিটে গোল করে পর্তুগিজদের পুনরায় লিড এনে দেন রোনালাদো। মিনিট চারেক পরেই লিড হারায় দলটি। ক্রিস্টিয়ান এরিকসনের গোলে সমতায় ফেরে ডেনমার্ক।

৮৬ মিনিটে পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করেন ফ্র‌্যান্সিসকো ট্রিনাকো। নির্ধারিত ৯০ মিনিটে শেষে দুই লেগ মিলে ৩-৩ গোলে ড্র করে দুদল। অতিরিক্ত সময়টা নিজেদের করে নেয় পর্তুগাল। প্রথম মিনিটে গোল করেন ফ্র‌্যান্সিসকো। এরপর ১১৫ মিনিটে গঞ্জালো রামোস পঞ্চম গোলটি করেন। দুই লেগ মিলে ৫-৩ গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল।

অন্যদিকে ঘরের মাঠে প্রথম লেগে জার্মানির কাছে ২-১ গোলে হেরেছিল ইতালি। ফিরতি লেগে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৩-৩ গোলে ড্র করলেও ঘরের মাঠে হারের মাশুল দিতে হয়েছে তাদের। দুই লেগ মিলে ৫-৪ গোলে সেমিতে জার্মানি।

প্রথমার্ধে জার্মানির আধিপত্য ছিল । ৩ গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন জসুয়া কিমিচ। ৩৬ মিনিটে জামাল মুসালিয়া দ্বিতীয় গোলটি করেন। ৪৫ মিনিটে টিম ক্লেইনডিনেস্ট ব্যবধান বাড়ান।

Reneta

৩-০ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইতালি। ৪৯ মিনিটে ব্যবধান কমান মোসি কিয়েন। ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন তিনি। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টিতে গোল করে ইতালিকে সমতায় ফেরান জিয়াসোমো রাসপাডোরি। ড্র করলেও প্রথম লেগে ১ গোলে এগিয়ে থাকায় শেষ হাসিটা হাসে জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিউয়েফা ন্যাশনস লিগ-২০২৫জার্মানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT