ফুটবল

ইতালিকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড

ইংল্যান্ড নারী ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড নারী ফুটবল দল ম্যাচ জেতার পর উল্লাসে ভাসছে, দর্শক ও ক্যামেরার সামনে আনন্দ প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ইউরোর প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে যোগ করা সময়ের পাঁচ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইতালি। অপেক্ষা রেফারির শেষ বাঁশি বাজানোর। তখনই গোল করে বসে সময়তায় ফেরে ইংলিশ দলটি। নাটকীয় ম্যাচ শেষপর্যন্ত গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চমক দেখায় ইংল্যান্ড। ম্যাচ যখন টাইব্রেকারে যাওয়ার পথে, বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির। বেশিরভাগ সময় এগিয়ে থাকার পরও বিদায় নিতে হয় ইতালির মেয়েদের।

সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার রাতে ইতালিকে ২-১এ হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশ মেয়েদের হয়ে যোগ করা ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি করেন মিশেল আগিয়েমাং এবং ১১৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ক্লোয়ি কেলি। ৩৩ মিনিটে ইতালির একমাত্র গোলটি করেন বারবারা বোনেনসা। জুরিখে বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি-স্পেন।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। বাসেলে রোববার জিতলে টানা দ্বিতীয়বার ইউরোর শিরোপা উঁচিয়ে ধরবে তারা।

নাটকীয় জয়ে ফাইনালে ওঠার পর ইংলিশ কোচ সারিনা ভাইগমান বলেছেন, ‘আমরা কোন একদিন এই ঘটনা নিয়ে সিনেমা বানাব। সত্যি বলতে, এটা যেন সিনেমাই ছিল। অবিশ্বাস্য একটা ব্যাপার।’

বিষয়:ইতালি ইংল্যান্ড কেলি মেয়েদের ইউরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…