রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনঘন আলোচনা হলে ভাল: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘনঘন আলোচনা হলে ভাল হতো।

বুধবার (২৩ জুলাই) এক বৈঠকে মির্জা ফখরুল বলেন, প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে, ফ্যাসিবাদি শক্তির আবার উত্থানের চেষ্টা করছে। তাই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়েছে গতকাল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে।

বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। সুনির্দিষ্ট ঘোষণা আসবে তাড়াতাড়ি। অপশক্তির অপচেষ্টা কখনও সফল হবে না। জনগণ তা প্রতিহত করবে। অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…