দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর পুরনো বৈরিতা আবারও মুখোমুখি সংঘাতের রূপ নিতে পারে, সম্প্রতি এমন শঙ্কা জেগেছে। ভারতের বিমানবাহিনী প্রধানের বক্তব্যে দাবি করা হয়েছে, মে মাসে সংঘর্ষ চলাকালে পাকিস্তানের ছয়টি সামরিক বিমান ধ্বংস করেছে ভারত। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সেই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।






