প্রতিদিন শত শত কোটি লিটার কোক বিক্রি হয়। কিন্তু আপনে কি জানেন, জনপ্রিয় এই কোমল পানীয়টি মানুষের জীবনের ১২ মিনিট সময় কেড়ে নিচ্ছে।
সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস আলবের্তো জামোরা ও তার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল। আন্তর্জাতিক এক বিজ্ঞান সাময়িকীতে সেই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এবং তা রীতিমতো চমকে দেয় তাদের। কারণ গবেষণার মাধ্যমে তিনি দেখেছেন, এক একটি বোতল বা ক্যানজাত কোক মানুষের জীবন থেকে ১২ মিনিট সময় কেড়ে নেয়। শুধু কোকই নয়, মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয় এমন বেশ কিছু খাদ্যপণ্যের তালিকাও করেছেন অধ্যাপক জামোরা।







