সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি, জামায়াত ও কয়েকটি সমমনা বিরোধী দলের ডাকা দেশজুড়ে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ।
আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার তৃতীয় দফায় চলমান এই অবরোধের দ্বিতীয় দিনে অন্যান্যবারের চেয়ে রাজধানীতে যানবাহন চলাচল বেড়েছে।
সিটি সার্ভিসে সীমিত পরিসরে বাস চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও দেশের সব মহাসড়কে বিজিবি মোতায়েন রয়েছে।
সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন অবরোধের আওতামুক্ত রয়েছে।







