বাংলাদেশ

প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক, প্রধান উপদেষ্টা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও অন্যান্য নেতারা বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব।

সোমবার ২৬ আগস্ট শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোন মন্দির পাহারা দিতে হবে না। প্রতিটি নাগরিক অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব। আমাদের কাজ প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করাই।

তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে বিভাজন হতে পারে না। আমরা সমান নাগরিক। অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার জন্য বদ্ধপরিকর।

হিন্দু নেতারা প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা দেশ ও অন্তর্বর্তী সরকারের সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ কামনা করেছেন।

হিন্দু নেতারা বলেছেন, তারা দেশের বন্যা কবলিত এলাকায় জন্মাষ্টমী উদযাপন স্থগিত করেছে। তারা জানিয়েছেন, তারা এই অঞ্চলে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছে।

হিন্দু নেতারা পুরান ঢাকার পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে বলেন, এটা দেশে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সাহায্য করবে। হিন্দু মন্দিরের জমিসহ হিন্দুদের সম্পত্তি দখলের বিষয়টি তুলে ধরেন তারা।

বিষয়:জন্মাষ্টমী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…