চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

রাফায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলা বিষয়ে যা বললো হোয়াইট হাউস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৯, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শরণার্থী নারী ও শিশু আশ্রয় কেন্দ্রে বসে আছেন, আশ্রয়প্রার্থীরা ক্ষতিগ্রস্ত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে দক্ষিণ গাজার রাফা শহরে যে হামলা শুরু হয়েছে সেখানে ইসরায়েল জড়িত না এবং তা মার্কিন লাল রেখা অতিক্রম করে নাই। ইসরায়েলি বাহিনী রাফার কেন্দ্রস্থলে পৌঁছানোর কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসের মুখপাত্র এ কথা বলেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে বলেছিলেন, রাফাতে ইসরায়েলের পূর্ণ-মাত্রা আক্রমণ মার্কিন লাল রেখা অতিক্রম করবে। কারণ কয়েক হাজার বেসামরিক নাগরিক এখনও সেই এলাকায় আশ্রয় নিচ্ছে।

Banglabid

ইসরায়েলি বিমান হামলায় আশ্রয়কেন্দ্রের তাঁবুতে আগুন লেগে ৪৫ জন ফিলিস্তিনি নিহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইসরায়েল বলেছে রোববার সংগঠিত হামলাটি হামাস পরিচালনা করেছে, যার ফলে বিস্ফোরণে আশেপাশে মজুত করা অস্ত্রে আগুন লেগেছে।

তিনি আরও বলেন, হামলার পর ছবিগুলোতে দেখা গেছে বেশিরভাগ মহিলা, শিশু এবং বয়স্ক মানুষ মারা গেছে। এই বিষয়টি হৃদয়বিদারক এবং ভয়াবহ। এই সংঘাতের ফলে কোনো নিরপরাধ প্রাণ হারাবে তা কখনওই কাম্য নয়।

জন কিরবি বলেন, ইসরায়েল হামলার ঘটনাটি তদন্ত করছে। আমরা এখনও আশা করছি আগামীতে কোনো বড় স্থল অভিযান আর হবে না।

Reneta

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত এবং আরও ৮১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাযুক্তরাষ্ট্রযুদ্ধরাফাহামাসহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT