চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের অবরোধে ত্রাণ প্রবেশে ধীরগতি, এখনও গাজায় মানবিক সংকট: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছুটা অগ্রগতি হলেও এখনো ভয়াবহ সংকট বিরাজ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের অব্যাহত অবরোধ ও সীমিত রুটের কারণে খাদ্য পানি ওষুধসহ জরুরি সরঞ্জাম সরবরাহ ব্যাহত হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা জোরদারে কিছু অগ্রগতি হলেও মানুষের তীব্র প্রয়োজন এখনো মেটেনি। সহায়তা প্রবেশে নানা বাধা অপসারণ করা হচ্ছে না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রায় ৩৭ হাজার মেট্রিক টন ত্রাণ (মূলত খাদ্যসামগ্রী) প্রবেশ করেছে। তবে তা গাজার জনগণের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

জাতিসংঘ অভিযোগ করেছে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি এখনও সীমিত রাখা হয়েছে। মাত্র দুটি পয়েন্টে আল কারারা বা কিসুফিম এবং কারেম আবু সালেম বা কেরেম শালোম সীমান্ত দিয়ে। উত্তর গাজায় ইসরায়েল কিংবা দক্ষিণ গাজায় মিসর থেকে সরাসরি প্রবেশাধিকার নেই। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীদের প্রবেশও বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানায়, গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে যত দ্রুত সম্ভব সব সীমান্তপথ খুলে দিতে হবে, যাতে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠানো যায়। সংস্থাটি জানায়, উত্তরাঞ্চলের সীমান্ত বন্ধ রাখার কোনো যৌক্তিক কারণ এখনও জানায়নি ইসরায়েল।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রায় ১০ লাখ মানুষকে খাদ্যসামগ্রী সরবরাহ করা গেছে। তবে পরিস্থিতি এখনও জীবন মৃত্যুর দৌড়ে রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি ক্লান্ত, চাইছেন শুধু উপভোগ করতে

জুন ২৩, ২০২৬

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

জুন ২৩, ২০২৬
তীব্র তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের পাশের ট্রোকাডেরো ফোয়ারায় মানুষ শরীর শীতল করার চেষ্টা করছেন

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT