চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি সেনাদের ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে: হামাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আকাশে বজ্রপাতের ঝলক, ধোঁয়া ও অন্ধকার আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা ফিলিস্তিনের ঘনবসতিপূর্ণ হামাস-নিয়ন্ত্রিত গাজা শহরকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে এবং হামাসের বিরুদ্ধে তাদের আক্রমণ আরও বাড়িয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে হামাস।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা টেলিভিশনে দেওয়া একটি ভাষণে বলেছেন, গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা সেনাবাহিনীর ঘোষণার চেয়েও অনেক বেশি। আপনাদের সৈন্যদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহর ঘেরাও সম্পন্ন করার কথা নিশ্চিত করার পর তাদের সতর্ক করে একথা জানায় হামাস। ড্যানিয়েল হাগারি আরও বলেন, বর্তমানে যুদ্ধবিরতির কোন চিন্তা ভাবনা নেই তাদের।

Banglabid

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেখানে মূলত সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবারও সুড়ঙ্গে ঢুকে পড়ছেন হামাসের যোদ্ধারা। হামাসের এমন হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটছে।

এর আগে গাজা উপত্যকাকে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কবরস্থান বানানোর ঘোষণা দেয় হামাস। আবু উবাইদা গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, গাজা উপত্যকাকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।

এদিকে ইসরায়েল বলেছে, গাজায় স্থল অভিযান সম্প্রসারিত হওয়ার পর থেকে হামাসের হামলায় তারা ১৮ জন সৈন্য হারিয়েছে এবং বহু হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিনহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT