চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছেন, পেছনে বিভিন্ন সংগঠনের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

মঙ্গলবার (৫ আগস্ট) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর গাজায সম্পূর্ণ দখল করতে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Banglabid

নেতানিয়াহুর কার্যালয়ের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা বলেছেন, “সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না এবং আমরাও আত্মসমর্পণ করব না। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।”

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি হামলার পাশাপশি অপুষ্টিতে ফিলিস্তিনিদের মৃত্যু ক্রমাগত বেড়েই চলছে। এ অবস্থায় গাজায় আরও মানবিক সহায়তা বাড়ানো এবং যুদ্ধ বন্ধ করার জন্য নেতানিয়াহু ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছেন।

Reneta

এদিকে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৬ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার নেতানিয়াহু গাজায় অভিযান দ্বিগুন করেছেন। এ অভিযানে লক্ষ্য হলো- হামাসকে নির্মূল করা এবং অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করা।

এদিকে সোমবার হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের ‘অপরাধের প্রতি চোখ বন্ধ রাখা’র অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ইসরায়েলের জেদ, অহংকার এবং যুদ্ধবিরতির চুক্তি থেকে পিছু হটা-এসবই বন্দিদের জীবনের জন্য চরম হুমকি। গণহত্যা ও দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার দায় নেতানিয়াহুর সরকারেরই।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ১৮ হাজার ৪৩০ জন শিশুসহ ৬০ হাজার ৯৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৭ জন নিহতসহ ৪৯ জন বন্দী এখনও হামাসের হাতে বন্দী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুইসরায়েল-হামাসগাজা দখলের সিদ্ধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাওয়ার প্রত্যয়

আগস্ট ১৫, ২০২৬

কল্যাণমুখী রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT