আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা

দুর্ঘটনাগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে দুই শিশু।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে দুই শিশু, একজন পিছনে এবং একজন সামনে, আহত ও আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজার উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ১১ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরদিন গাজার উত্তরাঞ্চলে দারাজ এলাকায় এ হামলা হলো। সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া।

এর আগে ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস।

এক বিবৃতিতে এ বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে তারা। নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

বিষয়:ইসরায়েল গাজা ফিলিস্তিন হামলা হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…