গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় হামাস-নিয়ন্ত্রিত একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হতাহতদের উদ্ধার করে নাসের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর বড় যুদ্ধ কমলেও বাফার জোনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যার ফলে চুক্তি-পরবর্তী সময়েও প্রায় সাড়ে ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
