চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি বিমান হামলার কারণে ধ্বংসপ্রাপ্ত ভবন, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদাহ শহরে রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সানার বিমানবন্দর ও সামরিক ঘাঁটি, হোদেইদাহের পাওয়ারপ্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা ঘটে।

বোমা হামলায় সেখানকার অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হলেও ওই বিমানবন্দরে অবস্থানরত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস নিরাপদ রয়েছেন।

গেব্রেয়াসুসের উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে এএফপি জানায়, ইয়েমেনের সানা বিমানবন্দরে বৃহস্পতিবার ইসরায়েলি বোমা হামলার সময় গেব্রেয়াসুস সেখানে ছিলেন। এতে ওখানকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে তিনি নিরাপদে রয়েছেন।

তেদরস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগেরমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রা বিলম্বিত হয়েছে।

ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন, তাদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়নের লক্ষ্য নিয়ে তিনি সেখানে গিয়েছেন।

Reneta

তিনি জানান, আজ তারা কাজ শেষ করে ফিরে আসতে বিমানে ওঠার সময় বিমানবন্দরে হামলা হয়। এতে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ডিপারচার লাউঞ্জ ও রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, তারা হামলার আওতা থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থান করছিলেন।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ইসরাইলে সর্বশেষ হামলার একদিন পর ইসরাইলি বাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানীর বিমানবন্দরটিতে ছয়টিরও বেশি হামলা হয়েছে এবং লাগোয়া আল-দাইলামি বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি বিমান হামলাতেদরস আধানম গেব্রেয়াসুস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না’

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT