মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা
বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও সেনা সদস্যরা, ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই একটি আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াশিংটনে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক দিনের মাথায় উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে এই পাল্টা আঘাত হেনেছে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। এদিকে বৈরুতে এই হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান, তবে হোয়াইট হাউজ এই ঘটনায় মোটেও অবাক হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



