আন্তর্জাতিক

৪ জিম্মিকে উদ্ধারে গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের গণহত্যা

গাজার শরণার্থী ক্যাম্পে নিহত ও আহত ব্যক্তিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলায় নিহত ও আহত ব্যক্তিদের ছবি, যেখানে মানুষজন শোকাহত ও উদ্বিগ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ৪ জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ৮ জুন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেয়া হয়েছে।

যে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে গত ৭ অক্টোবর একটি কনসার্ট থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। এই ৪ জনকে কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন পথেই হামলা চালানো হয়। উদ্ধারকৃতরা হলেন- নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি কোনো অর্জন নয়।

বিষয়:ইসরায়েল গণহত্যা গাজা যুদ্ধ হামস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…