চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাইডেনের ছবি, তিনি সাক্ষাৎকারে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল।

গতকাল ১৩ ডিসেম্বর বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটাই সবচেয়ে কড়া বিবৃতি।

গাজায় ইসরায়েলি বোমা হামলা চলতে থাকায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর চাপ তৈরি হচ্ছে।

এদিকে গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের কর্নেলসহ অন্তত ১০ সেনা সদস্য নিহত হয়েছে। গাজার টানেল থেকে হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজায়জো বাইডেনযুক্তরাষ্ট্রহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT