চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিক থেকে ইসরায়েলের উপর হামলা হচ্ছে: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল এখন সাতটি ফ্রন্টে নিজেদের রক্ষার্থে লড়াই করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের হামলার পর ইসরায়েলের দিকে এখন সাত দিক থেকে আঘাত আসছে।

রোববার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এ কথা বলেন।

ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ সাত ফ্রন্টে যুদ্ধ করছে। এর মধ্যে রয়েছে উত্তরে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি, পশ্চিম তীরে ‘সন্ত্রাসী’ এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা।

নেতানিয়াহু বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। এছাড়া লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলেও জানান তিনি।

গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এবং একইসময়ে হিজবুল্লাহ ইসরায়েলে এক হাজার ৫০০ হামলা চালিয়েছে।

এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রোঁ ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা।

Reneta

নেতানিয়াহু সতর্ক করে বলেন, নিশ্চিত থাকুন, আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ দিক থেকে ইসরায়েলের উপর হামলাইসরায়েলইসরায়েলে উপর হামলাইসরায়েলে হামলাগাজা যুদ্ধহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কামড় খেয়ে রাসেল ভাইপারকে ধরে বাড়িতে নিয়ে এলেন যুবক

এপ্রিল ২৮, ২০২৬

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

এপ্রিল ২৮, ২০২৬

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬

দর্শকদের জন্য বিশ্বকাপে বাড়তি সুযোগ, মূল্যও চড়া

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশে জঙ্গিবাদের বাস্তব উপস্থিতি নেই, এটি ছিল রাজনৈতিক হাতিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT