গাজা থেকে ১০ লাখের বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে বলেছে ইসরাইল
গাজা থেকে ১০ লাখের বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নিতে বলেছে ইসরাইল
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতিসংঘের কর্মীসহ ১০ লাখের বেশি বেসামরিক নাগরিককে ২৪ ঘণ্টার মধ্যে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে ইসরায়েল। চলমান যুদ্ধে গাজার রূপ চিরতরে পাল্টে দেওয়ার হুমকি দিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী যেকোনো মুহূর্তে স্থলপথে ঢুকে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গাজাবাসী। হামাস অভিযোগ করেছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত ৫শ’ শিশুসহ ১৫শ’ ফিলিস্তিনি এবং প্রায় ১৩শ’ ইসরায়েলির মৃত্যু হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






