গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েল তার মিত্র দেশগুলোর চাপে দক্ষিণ গাজায় সামরিক কার্যকলাপের কৌশলগত বিরতি ঘোষণা করেছে।
আজ ১৬ জুন রোববার বিবিসি’র প্রতিবেদন অনুসারে, গাজার রাফাহ এলাকায় প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিনই ১১ ঘণ্টা আক্রমণ বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
ত্রাণবাহী ট্রাকগুলো যেন সহায়তা প্রবেশের প্রধান পথ ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং দিয়ে ঢুকে সালাহ আ-দিন মহাসড়ক হয়ে উত্তর থেকে দক্ষিণে নিরাপদে গিয়ে গাজার বিভিন্ন অংশে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই ঘোষিত হয়েছে এই বিরতি। এই ‘কৌশলগত বিরতি’ জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে করা হয়েছে।







