আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল

গাজায় প্রবেশের জন্য ইসরায়েলি অনুমতিপ্রাপ্ত দুটি ট্রাকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় প্রবেশের জন্য অনুমতি পাওয়া দুটি ট্রাক, এগুলিতে জ্বালানি ও অন্যান্য সামগ্রী রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিদিন দুই ট্রাক জ্বালানি গাজায় প্রবেশের অনুমতি দেবে জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেওয়া চাপের কারণে এই অনুমতি দিচ্ছে তারা।

আজ (১৮ নভেম্বর) শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতি দুই দিনে প্রায় ১৪০ হাজার লিটার জ্বালানী গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই জ্বালানি চুক্তির জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে।

কর্মকর্তা জানান, এই চুক্তিতে এক সপ্তাহ আগে নীতিগতভাবে সম্মত হয় ইসরায়েল। দুটি কারণে এটি বিলম্বিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিলেন, দক্ষিণ গাজায় জ্বালানী আসলে শেষ হয়নি তাই তারা অপেক্ষা করতে চান এবং তারা জিম্মি চুক্তি নিয়ে হামাসসের সাথে কোন আলোচনা হতে পারে কিনা তা দেখতে চান।

অন্যদিকে গাজায় মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা জ্বালানির অভাবে বন্ধ হয়ে আছে বলে গাজার যোগাযোগ সরবরাহকারী সংস্থা জানায়। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা উনরওয়ার মাধ্যমে কিছু জ্বালানী পাওয়ার পরে তাদের পরিষেবাগুলি ফিরে আসছে।

উনরওয়া প্রধান জানিয়েছেন, জ্বালানির অভাবের কারণে সংস্থাটিকে তার সমস্ত কার্যক্রম স্থগিত করতে হতে পারে। মৌলিক মানবিক কার্যক্রমের জন্য প্রতিদিন ১৬০ হাজার লিটার জ্বালানীর প্রয়োজন যা ইসরায়েলের সম্মত হওয়া পরিমাণের দ্বিগুণেরও বেশি।

বিষয়:ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…