অন্যান্য

বিভিন্ন হাসপাতালে আহত-নিহতদের তালিকা দিল আইএসপিআর

আহত ও নিখোঁজের তালিকা দেখছেন আইএসপিআর কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাধীন আহত ও নিখোঁজের তালিকা দেখছেন আইএসপিআর কর্মকর্তারা, বিভিন্ন হাসপাতালে আহত-নিহতদের তথ্য সংগ্রহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

সোমবার (২১ জুলাই) আজ বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

সে অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

বিষয়:আইএসপিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…