অপরাধ

মোহাম্মদপুরে ‘যৌথ বাহিনীর অভিযান’ নিয়ে যা জানাল আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অব অনার প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অব অনার প্রদানরত অবস্থায়, সামরিক পোশাক পরিহিত সৈনিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই এর প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরবর্তীতে, বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে এসময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:আইএসপিআর মোহাম্মদপুর যৌথ বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…