চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা বাংলাবিদ সিলেটের সামিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৫ম বর্ষের মহোৎসবের পর্দা নামলো শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে। জমকালো এই অনুষ্ঠানের মাধ্যমে জানা গেল, এই আসরের সেরা বাংলাবিদের নাম!

শুক্রবার সন্ধ্যায় ৫ম বর্ষের মহোৎসব বসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের মহাপরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি। অনুষ্ঠানে আরো ছিলেন চ্যানেল আই ও ইস্পাহানি মির্জাপুরের কর্তাব্যক্তিরা।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এদিন রাতে ঘোষণা করা হয় ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর ৫ম সিজন বিজয়ীর নাম। যার হাতে তুলে দেয়া হয় ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেই পুরস্কারটি অর্জন করেন সিলেটের মেয়ে সামিরা মুকিত চৌধুরী।

দ্বিতীয় ও তৃতীয় সেরা বাংলাবিদকে দেয়া হয় তিন ও দুই লক্ষ টাকার মেধাবৃত্তি। যথাক্রমে পেয়েছেন ময়মনসিংহের মেয়ে অনুশ্রী বণিক ও ঢাকার মেয়ে মনামী জামান।

শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণ প্রয়োগে উদ্বুদ্ধ করতে এই রিয়েলিটি শো আয়োজন করে চ্যানেল আই। এই সিজনে বিচারকের দায়িত্ব পালন করেন ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ত্রপা মজুমদার। গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খায়রুল বাসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানদীপু মনিপ্রশ্নবাংলাবিদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমানের বিপক্ষে হারল বাংলাদেশ

পরবর্তী

রাশিয়া থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অনলাইন জুয়ার ওয়েবসাইট

পরবর্তী

রাশিয়া থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অনলাইন জুয়ার ওয়েবসাইট

পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT