আন্তর্জাতিক

৫০ নারীকে একসাথে অপহরণ করেছে আইএস

বাংলাদেশ সেনা সদস্যরা মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা সদস্যরা একটি খোলা মাঠে মোতায়েন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাইজেরিয়ার এক অঞ্চলে অন্তত ৪৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে। অভিযোগের তীর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দিকে। প্রাথমিকভাবে ইসলামিক স্টেট ৫০ জন নারীকে অপহরণ করেছিল। ৩ নারী পালাতে সক্ষম হয়েছেন। তাদের কাছ থেকেই বাকিদের এবং অপহরণকারীদের বিবরণ পাওয়া গেছে।

আজ ৭ মার্চ বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে একটি প্রতিবেদনে জানিয়েছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এই ঘটনা ঘটেছে। এই অঞ্চলে বোকো হারাম এবং ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আছে। কিন্তু নাইজেরিয়ার উত্তর-পূর্বের এই অঞ্চল প্রযুক্তির দিক থেকে এতটাই পিছিয়ে যে, সেখান থেকে খবর আসতেও অনেকদিন সময় লেগেছে। ঘটনার কথা গতকল বুধবার জানাজানি হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই এলাকাটি মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন এবং চাদের সীমান্ত। সেখানে নারীরা জঙ্গলের কাঠ নিতে এসেছিল। সে সময়েই তাদের ঘিরে ধরে সন্ত্রাসীরা। তারা এমনভাবে গুলি চালাতে শুরু করে যে নারীরা বাধ্য হয় চাদের দিকে হাঁটতে। সে সময়েই ৩ জন কোনরকমে পালিয়ে বাঁচেন।

তবে স্থানীয় মানুষজন জানিয়েছেন, ৫০ জনেরও বেশি নারীকে অপহরণ করা হয়েছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।

বিষয়:অপহরণ ইসলামিক স্টেট নাইজেরিয়া নারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…