রাজনীতি

পিআর এর দাবিতে ‘গণভোট’ চায় ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের নেতা গণভোট দাবি করে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ‘গণভোট’ দেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকায় সাত দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

এসময় ফয়জুল করিম বলেন, বিএনপির একজন নেতা বলেছেন, ৯০ শতাংশ ভোট তাদের, যদি তাই হয় তাহলে তো তারা আসন পাবে ২৭০ এর ওপরে। তারা তো এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়?

সংস্কার ও বিচার নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের নেতারা। সরকারের উদ্দেশে ফয়জুল করিম বলেন, সংস্কার ও বিচার না করে আপনি কীভাবে নির্বাচন দেন?

সমাবেশের পর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

বিষয়:ইসলামী আন্দোলন গণভোট নির্বাচন পিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…