চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত ও বর্তমানের ক্ষমতাসীনদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতা ও লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভূক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চেয়ে ঢাকার ১৫ দেশের দূতাবাসের বিবৃতির প্রেক্ষাপটে অতীত ও বর্তমানের ক্ষমতাসীনদের জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করার কথা বলেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভূক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চেয়ে ঢাকার ১৫ দেশের দূতাবাসের দেয়া বিবৃতিকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির।

বুধবার ৭ ডিসেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, স্বাধীনতার ৫১ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই ৩ দল দেশ শাসন করলেও তাঁরা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। সুশাসনের পরিবর্তে দুর্নীতি ও দুঃশাসনে দেশের জনগণের সম্পদ লুটপাটে ব্যস্ত ছিলো। যার কারণে দেশের জনগণের ভোটাধিকার রক্ষায় বাংলাদেশের ১৫ দেশের দূতাবাস যথাক্রমে ঢাকার অস্ট্রেলীয় হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, ডেনিশ দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদার‌ল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র দূতাবাসকে বিবৃতি দিতে হয়েছে।

Banglabid

বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, অতীতের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও যখন মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া তখন ১৫ দূতাবাসের বিবৃতি বলে দেয় অতীতের ও বর্তমানে ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ফাঁকা বুলি দিয়ে দুর্নীতি ও সুশাসনের পরিবর্তে দুঃশাসনে মগ্ন ছিলেন।

তিনি বলেন, ১৫ দূতাবাসের বিবৃতির প্রেক্ষাপটে অতীত ও বর্তমানের ক্ষমতাসীনদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জন দাবিতে পরিণত হয়েছে।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, বাংলাদেশের বন্ধু এবং অংশীদার হিসেবে এর সাফল্যকে আরও সমর্থন করতে আগ্রহী, মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। দূতাবাসসমূহের এই বক্তব্য জনগণের জন্য কল্যাণকর হলেও ক্ষমতাসীনদের জন্য চপেটাঘাত ছাড়া আর কিছুই নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরাজের ফিফটি, অপেক্ষায় মাহমুদউল্লাহ

পরবর্তী

‘কারাগার পার্ট ২’তে কি রহস্যের জট খুলবে?

পরবর্তী
অভিনেতা কারাগার থেকে মুক্তির জন্য একজনের কাঁধে হাত রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কারাগার পার্ট ২’তে কি রহস্যের জট খুলবে?

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মিরাজ ও মাহমুদউল্লাহ খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ ১০০*, মাহমুদউল্লাহ ৭৭, বাংলাদেশ ২৭১

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT