শিক্ষা

কোটাবিরোধী আন্দোলনে আবারও উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে ব্যাপক জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পাশাপাশি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে’।

আন্দোলনে উপস্থিত সাধারণ শিক্ষার্থী সাকিব বলেন, এই স্বাধীন বাংলা কখনো বৈষম্যকে স্বীকৃতি দেয়নি এবং পরবর্তীতেও দিবে না। এরজন্য আমাদের রাজপথে থাকতে হলে আমরা তাই থাকবো, এটা আমাদের অধিকার। আমাদের ন্যায্য অধিকার আমরাদেরই আদায় করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আইরিন সুলতানা আশা বলেন, আমরা নারী হয়েও আমরা নারী কোটা চাচ্ছি না। তাহলে সেই ৫৩ বছর আগের মুক্তিযুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের নাতী-নাতনীরা কেন কোটার সুবিধা ভোগ করবে? আমরা মুক্তিযোদ্ধাদের অবমাননা করছি না। তাদের অবদান দেশের মানুষ আজীবন মনে রাখবে। কিন্তু সরকারি চাকরিতে এই ৩০ শতাংশ কোটা বৈষম্য সৃষ্টি করে। আমরা এর দ্রুত সমাধান চাই।

এছাড়াও, আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করে তাদের অধিকার যতদিন না পর্যন্ত আদায় হচ্ছে ততদিন তারা এই আন্দোলন কর্মসূচি পালন করবে। সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের করার কথাও জানান তারা।

বিষয়:ইসলামী বিশ্ববিদ্যালয়কোটা প্রথা
প্রতিবেদক

সাদিয়া আফরিন অমিন্তা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…