রাজনীতি

উপদেষ্টা আসিফের অভিযোগের জবাবে যা বললেন ইশরাক

উপদেষ্টা আসিফের সঙ্গে ইশরাকের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব পালন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালনের অভিযোগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইশরাক।

শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন বলে মন্তব্য করেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এই প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ইশরাক হোসেন জানান, আমি যদি মেয়রের দায়িত্ব পালন করে ফৌজদারি কোনো অপরাধ করে থাকি, তাহলে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করুক।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সংশ্লিষ্ট সকল দপ্তরের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান করতে দুদকের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন।

বিষয়:ইশরাক হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…