চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়তে লিভারপুলে ইসাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ইতিহাস গড়তে লিভারপুলে ইসাক

ইতিহাস গড়তে লিভারপুলে ইসাক

আলেক্সান্ডার ইসাককে নিয়ে দীর্ঘসময় জল্পনা-কল্পনা ডাল মেলেছে। দলবদলে শেষ মুহূর্তে তাকে টেনেছে লিভারপুল। ব্রিটিশ ট্রান্সফার ইতিহাসে রেকর্ড ১৪৪ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবটি। অ্যানফিল্ডে যোগ দিয়ে মনের দুয়ারও খুলেছেন ইসাক।

অ্যানফিল্ডে অলরেড সমর্থকদের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ইসাককে। সোমবার মেডিকেল টেস্টয়ের পর পরিচয়পর্ব ছিল। ছয় বছরের চুক্তি করেছেন ২৫ বর্ষী সুইডিশ স্ট্রাইকার।

অলরেড ডেরায় এসে বলেছেন, ‘আমার মনে হয় এটা একটা মিশ্র অনুভূতি। ক্লাব যা গড়ে তুলছে সেটি তাদের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠছে। ক্লাবের ইতিহাস অনেক পুরনো এবং সমৃদ্ধ। আমি এর অংশ হওয়ার সুযোগ পেয়েছি। আমিও ইতিহাস গড়তে চাই। এখানে ট্রফি জিততে চাই। এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। মনে করি এটা আমার খেলার উন্নতির জন্য একটা নিখুঁত জায়গা এবং এখানে দলকে সাহায্য করতে পারব।’

‘হ্যাঁ, অবশ্যই মনে করি এটা আমার ক্যারিয়ারের পরবর্তী ধাপ। আমি খুবই খুশি যে আমাকে এই সুযোগ দেয়া হয়েছে এবং আমি ভীষণ অনুপ্রাণিত, আমি তাদের সাথে আরও অর্জন করতে চাই, ইতিহাসের সাক্ষী হতে চাই।’

প্রিমিয়ার লিগে সদ্যসাবেক ক্লাব নিউক্যাসলের হয়ে ৮৬ ম্যাচে ইসাক করে এসেছেন ৫৪ গোল। ম্যাগপাইদের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে গোল করেছিলেন ২৭টি এবং করিয়েছিলেন ৬টি। গোল্ডেন বুটের দৌড়ে তার চেয়ে এগিয়ে ছিলেন কেবল একজন, তার নতুন সতীর্থ মোহাম্মেদ সালাহ। ইসাকের সাথে ক্যাসলের চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত। সেসব ফেলে তিনি এখন লিভারপুলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানফিল্ডআলেক্সান্ডার ইসাকনিউ ক্যাসললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল

এপ্রিল ১৯, ২০২৬

দ্বিতীয় সারির দল? ছাপ পড়তে দেবেন না কিউইরা

এপ্রিল ১৯, ২০২৬

মোস্তাফিজের ফেরার বিষয়ে যা জানালেন শরিফুল

এপ্রিল ১৯, ২০২৬

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৯, ২০২৬

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT