বিনোদন

‘এতোটা অসম্মান কি প্রাপ্য?’

যে ছবি দেখে ‘বুক ছ্যাঁত’ করে উঠলো রাহুল অনুরাগীদের

চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য বর্ষিকী শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন তরুণ ব্যক্তি কালো চশমা পরা, পেছনে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘চিরদিনি তুমি যে আমার’ ছবির বদৌলতে টলিউড নায়ক রাহুল ব্যানার্জীকে অনেকেই চেনেন। এরপর বহু জনপ্রিয় ছবিতেও দেখা গেছে তাকে! দেব, জিৎদের মতো বিশাল সংখ্যক ভক্তকূল না থাকলেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। আর সেই অনুরাগীদের রীতিমত ভড়কে দিলো একটি ‘ভুল পোস্ট’!

সোমবার সকাল-সকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেই যেন বুক কেঁপে উঠল রাহুল অনুরাগীদের। এদিন সকাল থেকেই ছড়িয়ে পড়ে রাহুল ব্যানার্জীর সাদা কালো ছবি। শ্রদ্ধাঞ্জলির টেমপ্লেটে প্রিয় তারকার এমন ছবি দেখে বুক কেঁপে উঠাই স্বাভাবিক! তবে নামের জায়গায় চোখ রেখে স্বস্তি ফেরে অনেকের!

মূলত ‘মেঘে ঢাকা তারা’ খ্যাত তারকা অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের মৃত্যু দিন ১৭ মার্চ। ১৯৯৬ সালের এই দিনে প্রয়াত হন তিনি। তার সঙ্গে রাহুল ব্যানার্জীর চেহারার কিছুটা মিল থাকায় প্রয়াণ দিনের ফটোকার্ডে কেউ একজন ভুল করে এই ছবি দিয়ে দেয়!

অনীল চট্টোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা ও স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ যে পোস্টটি চোখ এড়ায়নি রাহুলেরও। তিনি নিজেও পরে পোস্টটি ফেসবুকে শেয়ার করেন। লিখেন, “ইয়ে বলছিলাম, অনিল চট্টোপাধ্যায়ের এতটা অসম্মান কি প্রাপ্য?”

যে পোস্টে এসে সিনেমার পরিচিত মানুষেরাও মন্তব্য করছেন। যারা এমন ফটোকার্ডটি বানিয়েছে, তাদের নিন্দা করেছেন কেউ কেউ।

বিষয়:নায়ক মেঘে ঢাকা তারা রাহুল ব্যানার্জী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…