চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৬
বিনোদন
A A

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে চুল সাজানোর সময় হানিয়ার কথাবার্তা ও আচরণ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ প্রশ্ন তুলেছে- তিনি কি মাতাল ছিলেন?

তবে অনেকেই আবার মনে করছেন, অভিনেত্রী স্রেফ আনন্দ করছিলেন এবং ভিডিওটির মুহূর্তটি উপভোগ করছিলেন।

ভাইরাল ভিডিওটিতে হানিয়াকে হ্যালোইন উপলক্ষে চুলের স্টাইল করাতে দেখা যায়। নিজের স্বাভাবিক চুল আড়াল করে পরচুলা পরানোর জন্য স্টাইলিস্টকে নির্দেশ দিচ্ছিলেন তিনি। এ সময় আশপাশের লোকজনের সঙ্গে হাসি-ঠাট্টা ও কথাবার্তায় বেশ প্রাণবন্ত ছিলেন অভিনেত্রী।

তবে ভিডিওতে হানিয়ার কথা বলার ধরন নিয়ে নজর পড়ে অনেক দর্শকের। কারও কারও দাবি, তার কথা কিছুটা জড়িয়ে যাচ্ছিল এবং তাকে খানিকটা ঘোরের মধ্যে মনে হচ্ছিল। সেখান থেকেই শুরু হয় নানা জল্পনা।

সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ সরাসরি প্রশ্ন তুলেছে, হানিয়া আমির কি মদ্যপ অবস্থায় ছিলেন? কেউ কেউ আরও গুরুতর অভিযোগও করেছেন। আবার অন্য একটি অংশ এসব অনুমানকে উড়িয়ে দিয়ে বলেছে, ভিডিও দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

Her name is Hania Aamir, and she is a Pakistani actress. Her beauty is well-known to the world, but she’s getting trolled because of her antics.

This Hania, who’s at some parlor and so drunk that she can’t even speak properly.

She’s talking about getting feelings from the… pic.twitter.com/7QQQgymxrf

— 𝐄𝐥𝐢𝐳𝐚𝐛𝐞𝐭𝐡 ᴬⁱ (@Biak3_) August 24, 2026

একজন মন্তব্যকারী লিখেছেন, হানিয়াকে দেখে মনে হচ্ছে তিনি হয়তো ঘুম থেকে উঠে সবে প্রস্তুত হচ্ছেন; ভিডিওতে মাদক বা অ্যালকোহলের কোনো প্রমাণ নেই। আরেকজনের মন্তব্য, মানুষ যেন কেলেঙ্কারি খুঁজতে গিয়ে সাধারণ একটি মজার মুহূর্তকেও বিতর্কে পরিণত করছে।

কেউ আবার অভিনেত্রীর প্রকাশ্য আচরণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, তারকাদের মনে রাখা উচিত ক্যামেরা এখন প্রায় সব জায়গাতেই থাকে এবং যেকোনো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ফলে হানিয়া আমির সত্যিই মদ্যপ ছিলেন কি না, কিংবা ভিডিওতে তার কথাবার্তার কারণ কী তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

এ নিয়ে এখন পর্যন্ত হানিয়া আমির বা তার টিমের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এখন দেখার বিষয়, ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে! এনডিটিভি

ট্যাগ: অভিনেত্রীপাকিস্তানিহানিয়া আমির
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

পরবর্তী

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

রংপুরের পুলিশ কমিশনার বদলি

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT