চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাই করতে চায় আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
Ireland cricket team captain during a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ড্রু বালবার্নি

প্রথমবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল। এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলা আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে টাইগারদের শক্তিশালী মানছে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাই করে নিতে চায় তারা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। তার আগের দিন সংবাদ সম্মেলনে আসেন আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবার্নি। জানান, বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আনন্দিত তারা।

বলেছেন, ‘আমরা খুব বেশি টেস্ট সিরিজ খেলি না যেখানে একাধিক ম্যাচ থাকে। আমার মনে হয়, আমাদের টেস্ট ক্যারিয়ারে এর আগে একবারই এমনটা হয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই এখানে আসার সুযোগ পাওয়াটা দারুণ, এমন একটা জায়গায় যেখানে খেলাটার প্রতি অনেক আবেগ রয়েছে, এবং দুটো টেস্ট ম্যাচ খেলতে পারাটাও। আমার মনে হয় আমাদের একটা দারুণ রোমাঞ্চপূর্ণ দল আছে যারা কাল মাঠে নামার এবং নিজেদের দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে আছে।’

Banglabid

‘বাংলাদেশ অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে, তাই তাদের মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। আমাদের বেশিরভাগ টেস্ট ক্রিকেট আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে, যারা টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই। তাই এই মানের দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করাটা আমাদের দলগত উন্নতির জন্য এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা দেখার জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে এসে কন্ডিশনে মানিয়ে নেয়ার পরীক্ষাও দিতে হচ্ছে আয়ারল্যান্ডকে। তুলনামূলক গরম কন্ডিশনে খেলতে হবে বালবির্নির দলকে। মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত আইরিশরা। বাংলাদেশে আসার আগে দুবাইতেও ক্যাম্পিং করেছে তারা।

বলেছেন, ‘আমরা জানি টেস্ট ম্যাচ জেতার জন্য কী করতে হয়। আপনাকে দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। তাই আমি মনে করি এখানে আমাদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এখানকার আবহাওয়া আমাদের অভ্যাসের চেয়ে একটু বেশি গরম, তাই এটাও একটা বড় বিষয় হবে। কিন্তু আমি মনে করি, ছেলেরা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী।’

Reneta

‘এই সফরের আগে আমরা এক সপ্তাহের জন্য দুবাইতে ছিলাম। দেশের বাইরে টেস্ট খেলতে আসার আগে আমরা কয়েকবার এমনটা করেছি। তাই ওই সময়ের মধ্যে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি, একটি টেকসই টেস্ট দল তৈরির জন্য প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা খুবই জরুরি। আশা করি ভবিষ্যতে এমনটাই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটেস্ট সিরিজবালবার্নিবাংলাদেশলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT