চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেয়াপ্ত সম্পদ ফেরত পাচ্ছেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারির জব্দ করা সম্পদ আদালতের নির্দেশে ফেরত দিয়েছে দেশটির বিচার বিভাগ। সোমবার ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সংবাদে বলা হয়, ‘জব্দ করা জাহরা ঘানবারির সম্পদ আদালতের সিদ্ধান্তে মুক্ত করা হয়েছে।’ তার আচরণে পরিবর্তন এবং নির্দোষ হিসেবে ঘোষণার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়।

গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে ঘানবারিসহ ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ সদস্য আশ্রয় প্রার্থনা করেছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে। তখন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, খেলোয়াড়রা দেশে ফেরার পর শাস্তির মুখে পড়তে পারেন, এই আশঙ্কায় তাদের আশ্রয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কারণ টুর্নামেন্টে তারা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

তবে পরে ঘানবারিসহ পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সঙ্গে ইরানে ফিরে যান। গত ১৯ মার্চ তেহরানে তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) পর ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে ইরানি গণমাধ্যম, যাদের সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়। সেই তালিকায় ঘানবারির নামও ছিল, যদিও ঠিক কখন তার সম্পদ জব্দ করা হয়েছিল তা স্পষ্ট নয়।

এদিকে, আশ্রয় প্রার্থনার সিদ্ধান্ত বদলানো দুই খেলোয়াড় জানিয়েছেন, তারা তীব্র চাপের মুখে ছিলেন। তাদের একজন মোনা হামৌদি বলেন, ‘যেকোনো ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারত। প্রতিটি পদক্ষেপ নেয়ার আগে দু’বার ভাবতে হয়েছে।’

Reneta

এশিয়ান কাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানালে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর এক উপস্থাপক তাদের বিশ্বাসঘাতক আখ্যা দেন। তবে তিন দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ওই খেলোয়াড়রা শুধু সঙ্গীতই গাননি, সালামও জানান। এতে ধারণা করা হয়, সমালোচনার মুখে তারা অবস্থান পরিবর্তনে বাধ্য হয়েছেন।

যদিও প্রথম ম্যাচে কেন তারা সঙ্গীত গাননি সে বিষয়ে দল বা খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি, তবে সমর্থক ও মানবাধিকার কর্মীরা এটিকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ইঙ্গিত হিসেবে দেখেছেন।

বর্তমানে ইরানের নারী দলের দুই খেলোয়াড় অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন এবং তারা ব্রিসবেন রোয়ার ক্লাবের সঙ্গে অনুশীলন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতইরানঘানবারিনারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কে পা রেখেই সালাহ বললেন, ‘তোমরা কি প্রস্তুত?’

আগস্ট ৫, ২০২৬

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT