ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত: কিয়ের স্টারমার

ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ব্রিটিশ কর্মকর্তা, শান্তি ও সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ‘গুরুতর হুমকি’ ‘প্রশমন’ করার জন্য পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং এই অঞ্চলে স্থিতিশীলতা একটি অগ্রাধিকার। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং এই সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।”
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






