চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে বিতর্কিত ‘পোশাক আইন’ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারী মুখোশ পরা, ইরানের পতাকা হাতে প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বিতর্কিত পোশাক আইন স্থগিত করা হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আইন স্থগিত কার্যকর হওয়ার কথা ছিল।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পোশাকের আইনটিকে অস্পষ্ট এবং আইনটিতে সংস্কারের প্রয়োজন আছে বলে অভিহিত করেছেন।

Banglabid

প্রস্তাবিত নতুন আইনে নারীদের তাদের চুল, বাহু , পা উন্মুক্ত করার জন্য কঠোর শাস্তির প্রবর্তন করা হবে। নারীদের ওপর আরোপিত এই কঠোর পোষাক আইন কয়েক দশক ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র শাসকদের দ্বারা জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রস্তাবিত এই আইনে, যারা আইন ভঙ্গ করবে বা মানবে না তাদের ভারী জরিমানা এবং ১৫বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে। এই আইনের প্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়নের শ্বাসরুদ্ধকর ব্যবস্থাকে আটকাতে চাইছে।

গত জুলাই মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী পেজেশকিয়ান প্রকাশ্যে হিজাব ইস্যুতে ইরানি নারীদের সাথে আচরণের সমালোচনা করেছিলেন। তিনি তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Reneta

গত সপ্তাহে হিজাব বিতর্ক আরও গতি পায় যখন ইরানের একজন জনপ্রিয় গায়ক পরাস্তু আহমাদি হিজাব না পরে ইউটিউবে দর্শকদের সাথে একটি ভার্চুয়াল কনসার্টে অংশ নেন। কনসার্টটি দ্রুত ভাইরাল হয় যার ফলে আহমেদি এবং তার ব্যান্ডমেটদের গ্রেপ্তার করা হয়। তবে জনরোষের মুখে পরের দিন কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়। ২০২২ সালে ইরানে দেশব্যাপী বিক্ষোভের পর থেকে হিজাবকে ঘিরে উত্তেজনা এখনও রয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানবিতর্কিত পোশাক আইনস্থগিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর রায় আজ

পরবর্তী

রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ যেভাবে হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

পরবর্তী
মিয়ানমার সেনাবাহিনী ও রাখাইন রাজ্যের পরিস্থিতি, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ যেভাবে হারিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে যে ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT