চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালীর ওমান অংশে জাহাজ চলাচলে সুযোগ দিতে পারে ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা হলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে জাহাজগুলোকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে পারে ইরান। তেহরানের এক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, নতুন করে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান এ ধরনের প্রস্তাব বিবেচনা করছে। সমঝোতা হলে প্রণালীর ওমান জলসীমা দিয়ে জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের হামলার ঝুঁকি থাকবে না।

Banglabid

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে শত শত তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, সংকীর্ণ এই প্রণালীর অন্য পাশ অর্থাৎ ওমানের জলসীমা ব্যবহার করে জাহাজগুলোকে বাধাহীনভাবে চলাচলের সুযোগ দিতে পারে ইরান।

Reneta

তবে ওই জলপথে ইরান কোনো মাইন পেতেছে কিনা বা তা সরাতে রাজি হবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোও এ সুবিধা পাবে কিনা, সেটিও অনিশ্চিত রয়ে গেছে।

সূত্রটি আরও জানায়, এই প্রস্তাব কার্যকর হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র তেহরানের শর্তগুলো মেনে নিতে প্রস্তুত কিনা তার ওপর। হরমুজ প্রণালী ইস্যুতে সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ওমানজাহাজ চলাচলযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT