অর্থনীতি

দেশের অর্থনীতিতে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে অর্থ উপদেষ্টার বার্তা

অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইরান-ইসরায়েলের যুদ্ধ পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত অর্থনীতিতে প্রভাব পড়ার মতো পরিস্থিতি হয়নি। তবে স্বাভাবিকভাবেই কোনো যুদ্ধ হলে তার প্রভাব অর্থনীতিতে পড়বে।

মঙ্গলবার (১৭ জুন) ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, সার এখন পর্যন্ত চলতি দামেই আমদানি করা হচ্ছে। প্রস্তুতি হিসেবে এলএনজি ও সার আমদানির কার্যাদেশ দেয়া হয়েছে। আমার ধারণা যুদ্ধ বেশি দিন হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, শুধু এলএনজি নয় অন্য পণ্যের ক্ষেত্রেও অর্থনীতিতে প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাজারে বাড়লেও আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহের কেন্দ্রবিন্দু। যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রফতানি রুট বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম বিপর্যয়করভাবে বাড়তে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরুর পর গোটা অঞ্চলজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসও হতে পারে। এই সংঘাতের সামরিক অভিঘাত বাংলাদেশে না পড়লেও অর্থনৈতিক অভিঘাত হবে গভীর, ব্যাপক ও বহুমুখী।

বিষয়:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অর্থনীতি ইরান-ইসরায়েল সংঘাত যুদ্ধের প্রভাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…