চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা, ৩ জনের ফাঁসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

দোষী সাব্যস্ত ওই তিনজন হলেন- মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি এবং সাঈদ ইয়াঘুবি। তাদের ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’র জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২০ মে) ইরান এই মৃত্যুদণ্ড কার্যকর করে। পশ্চিমা দেশগুলো ইরানের এই মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।

গত বছর ১৬ নভেম্বর ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে একটি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে এই মৃত্যুদণ্ড দেয়া হয়।

ইরানে গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী আমিনি ইরানী নারীদের পোশাক সংস্কৃতির বাইরে পোশাক পড়ায় গ্রেপ্তার হয়েছিলেন। গেপ্তার অবস্থায় তার মৃত্যুর পর দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। বিক্ষোভ চলাকালীন হাজার হাজার ইরানীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কয়েক ডজন নিরাপত্তা কর্মীসহ কয়েকশ মানুষ নিহত হয়েছিল।

Reneta

শুক্রবার বিক্ষোভের সাথে জড়িত আরও তিন জনের ফাঁসি কার্যকর করার পর ইরানিদের মৃত্যুদণ্ডের মোট সংখ্যা সাতজনে পৌঁছেছে। পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের নিন্দা করেছে।

চলতি বছরের শুরু থেকেই ইরানে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে। আইএইচআর এবং প্যারিস-ভিত্তিক টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি এপ্রিলে একটি যৌথ প্রতিবেদনে বলেছে, ইরান কর্তৃপক্ষ ২০২২ সালে ৭৫ শতাংশ বেশি লোককে ফাঁসি দিয়েছে।

ইরানে গত বছর কমপক্ষে ৫৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০১৫ সাল থেকে দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড এবং ২০২১ সালে রেকর্ড করা ৩৩৩ জনের বেশি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ জনের ফাঁসিইরানবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT