আন্তর্জাতিক

কাতার নয়, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে: ইরান

ইরানের হামলার স্থান দেখাচ্ছে চিত্র, আকাশে রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে ইরানের হামলার স্থান দেখাচ্ছে চিত্র, কাতার নয়, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ইরান কাতারের মার্কিন বিমান ঘাঁটি ও ইরাকে এ হামলা চালায়।

প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক।

ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, ‘কাতার এবং অন্যান্য প্রতিবেশী সব দেশের প্রতি ইরান তার আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে সংকল্পবদ্ধ।’

বিষয়:ইরান ইরান-ইসরায়েল সংঘাত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…